লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার
লেক ক্রুজে আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণীর সাথে আন্তরিক আড্ডায় ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ পুত্রাজায়া লেক ক্রুজে (নৌভ্রমণ) এক চমৎকার সময় কাটিয়েছেন। এ সময় তিনি নৌকায় বসেই পুত্রাজায়ার চারপাশের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় ল্যান্ডমার্কগুলোর নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করেন।
আজ সকাল সাড়ে ৯টায় তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হ্যানা ইয়ো।
পুত্রাজায়ার মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি ডা. জুবাইদা রহমান প্রায় এক ঘণ্টা সময় ড. ওয়ান আজিজাহ এবং হ্যানা ইয়োর সাথে পারস্পরিক কুশল বিনিময় ও আন্তরিক আলোচনায় কাটান।
দুই দেশের মধ্যকার বিদ্যমান সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে গত রবিবার রাতে মালয়েশিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আয়োজিত এই সফরটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বিদেশ সফর।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বব্যাপী মালয়েশিয়ার ২৮তম বৃহত্তম বাণিজ্য অংশীদার হলো বাংলাদেশ, যার মোট বাণিজ্য মূল্য ১২.১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। এছাড়া দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।
সূত্র: বার্নামা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান











