ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৮:০৩:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

লেবাননে মার্কিন রাষ্ট্রদূতের উপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৮ জুন ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

লেবাননের শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল হিজবুল্লাহ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে নিষিদ্ধ হলেন বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোরোথি শেয়া। লেবাননের একটি আদালত গণমাধ্যমের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কথা বলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর ইরনা ও পার্স টুডে’র।

ডোরোথি শেয়া গত শুক্রবার লেবাননের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, দেশটির চলমান অর্থনৈতিক সংকট নিরসনের পথে বাধা হয়ে আছে হিজবুল্লাহ।

লেবাননের ‘সুর’ শহরের ওই আদালত শনিবার এক রায়ে সেদেশের গণমাধ্যমগুলোর প্রতি এক নির্দেশ জারি করে মার্কিন রাষ্ট্রদূতের কোনোরকম সাক্ষাৎকার প্রচার করতে নিষেধ করে দিয়েছে।  

এর আগে লেবাননের রাজনৈতিক নেতৃবৃন্দ দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিলেন। চলতি মাসের প্রথমদিকে লেবাননের কয়েকটি শহরে বিক্ষোভের নামে সহিংসতা চালানো হয়েছে। বিক্ষোভকারীরা লেবাননের রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে উল্লাস করে এবং সরকারের পদত্যাগ দাবি করে। লেবাননের মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বেড়ে যাওয়ার অজুহাত তুলে তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। ঐ সময় প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছিলেন, তার সরকারের বিরুদ্ধে ক্যু’ ঘটানোর জন্য এই বিক্ষোভ-সহিংসতার আয়োজন করা হয়েছে।

-জেডসি