শক্তিশালী হয়েছে বাংলাদেশের পাসপোর্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
বাংলাদেশের পাসপোর্ট আগের চেয়ে শক্তিশালী হয়েছে। বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০১৯–এর তালিকায় গত বছরের তুলনায় ৩ ধাপ এগিয়ে এখন অবস্থান বিশ্বে ৯৭তম। ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ গমনের ওপর জরিপের ভিত্তিতে এ র্যাঙ্কিং করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনাবিষয়ক সংস্থা হ্যানলি অ্যান্ড পাসপোর্ট পার্টনার্সের করা পাসপোর্ট ইনডেক্স থেকে এসব তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত তালিকায় বাংলাদেশের সঙ্গে ৯৭তম স্থানে আছে লেবানন, লিবিয়া, দক্ষিণ সুদান।
কোনো দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, তা নির্ভর করে ওই পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায় তার ওপর। ভিসা ছাড়া যাওয়া বলতে বোঝায় ‘অন অ্যারাইভাল ভিসা’। অর্থাৎ, অগ্রিম ভিসা না করে শুধু টিকিট কেটে অন্য দেশে চলে যাওয়া যায়। সেই দেশে ভিসার যাবতীয় কাজ সারা হয়। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪১টি দেশে ভ্রমণ সুবিধা পান। আর বিশ্বের ১৮৫টি দেশে যেতে ভিসা প্রয়োজন হয় বাংলাদেশি পাসপোর্টধারীদের।
ওই তালিকায় বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্য ভারত ৭৯তম (ভিসা ফ্রি ৬১ দেশ), পাকিস্তান ১০২তম (ভিসা ফ্রি ৩৩ দেশে), শ্রীলঙ্কা ৯৫তম (ভিসা ফ্রি ৪৩ দেশ), নেপাল ৯৮তম (ভিসা ফ্রি ৪০ দেশ), মিয়ানমার ৯০তম (ভিসা ফ্রি ৪৮ দেশে) অবস্থানে আছে। ৩০টি দেশে ভিসা ফ্রি সুবিধা নিয়ে তালিকার সর্বনিম্ন স্থানে রয়েছে ইরাক ও আফগানিস্তান।
তালিকার শীর্ষে থাকা জাপানের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী। ১৯০ দেশে ভিসা-ফ্রি এবং অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাচ্ছেন জাপানোর পাসপোর্টধারীরা। জাপানের পরই দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট। এই দুই দেশের পাসপোর্টধারীরা ভিসা-ফ্রি এবং অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাচ্ছেন ১৮৯টি দেশে। ফ্রান্স ও জার্মানি আছে তৃতীয় স্থানে। ১৮৮ দেশে ভিসা-ফ্রি এবং অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাচ্ছেন এই দুই দেশের পাসপোর্টধারীরা। এর পরই আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি ও সুইডেন। ১৮৭ দেশে ভিসা-ফ্রি এবং অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান এই চার দেশের পাসপোর্টধারী নাগরিকেরা। লুক্সেমবার্গ ও স্পেন আছে পঞ্চম স্থানে। এই দুই দেশের পাসপোর্টধারী নাগরিকেরা ১৮৬ দেশে ভিসা-ফ্রি এবং অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাচ্ছেন।
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস









