শখের এলোভেরা বাগান থেকেই সফল উদ্যোক্তা জান্নাতুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
জান্নাতুল ফেরদৌস, জন্ম ও বসবাস খাগড়াছড়ি সদরে। বর্তমানে খাগড়াছড়ি সরকারি কলেজে পড়াশোনা করছেন তিনি। পড়াশোনার পাশাপাশি চাকরি ও উদ্যোক্তা জীবন দুটি মিলে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।
ছাত্রী অবস্থায় টিউশনির টাকায় শখের এলোভেরা (ঘৃতকুমারী) বাগান থেকেই নিজের উদ্যোগ শুরু করেন জান্নাতুল ফেরদৌস। শুরুটা গতানুগতিক পদ্ধতিতে আত্নীয়-স্বজন ও বন্ধুবান্ধবের মাধ্যমে হলেও পরবর্তীতে তিনি হয়ে উঠেন ই- কমার্স উদ্যোক্তা । ফেসবুক পেজ ‘স্বপ্নের ঝুড়ি’- এর মাধ্যমে এলোভেরা (ঘৃতকুমারী) এবং এর আচার নিয়ে ব্যবসার অগ্রযাত্রা তার।
নিজের ব্যবসার কথা বলতে গিয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ব্যবসা শুরুর আগে আমি খুব চিন্তিত ছিলাম। কারণ আমার বাবা সাপোর্ট দিবেননা। অনেক লুকোচুরিতে সাহস করে শুরু করলাম।আচারের বাজার করা থেকে শুরু করে ধীরে ধীরে সবকিছু সামলিয়ে নিতে পেরেছিলাম।
বুঝতে শেখার পর থেকেই বাগান করা নিয়ে আমার খুব আগ্রহ ছিল। টিউশনিও করতাম। তখন আমার ছাত্রী আমাকে কয়েকটি এলোভেরা গাছ উপহার দিয়েছিল। আমি নিজেও আরও কিছু ছোট এলোভেরা কিনেছিলাম।এই এলোভেরাগুলো থেকে আজ আমার ফুলবাগানের পাশাপাশি এলোভেরার বাগান আছে।আমি আমার বাগানের এলোভেরা ,ফুলগাছ অনেক আগে থেকে অন্যদের গিফট করতাম,বিক্রিও করতাম’।
তিনি আরও বলেন, “এলোভেরা নিয়ে যখন উদ্যোগ শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ খাগড়াছড়ি ও এর বাইরে থেকে অনেক সাড়া পেয়েছিলাম। তারপর ভাবলাম এলোভেরার পাশাপাশি আর কি করা যায়? যার দ্বারা মানুষ উপকৃত হবে।হুট করে মাথায় আসলো আচারের কথা। আচার তো প্রায় অনেক মানুষ পছন্দ করে। গর্ভবতীদের জন্য ঘরে তৈরি আচার স্বাস্থ্যকর ও মুখের রুচি ফিরিয়ে আনতে আচারের ভূমিকা রয়েছে।
‘এভাবেই চিন্তা করতে করতে আম্মুকে বললাম,তারপর কিছু শুভাকাঙ্ক্ষীকে বললাম।এভাবেই আচারের ছবি ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই সাড়া অর্ডার পেতে থাকলাম। আলহামদুলিল্লাহ দেশও বিদেশে আমারের আচারের সুনাম ছড়িয়েছে। কখনও ভাবিনি আসলে এলোভেরার আচার নিয়ে অনলাইনে বিজনেস করবো।”
এভাবেই প্রায় দেড় বছরের ব্যবধানে জান্নাতুল ফেরদৌসের এলোভেরার আচার খাগড়াছড়ির বাইরে বিভিন্ন জায়গায় এবং দেশের বাইরে দুবাইয়ে পাড়ি দিয়েছে। শখের বসে গড়ে তোলা বাগান থেকেই দুই লাখ টাকার উপরে পণ্য বিক্রি করেছেন তিনি। ভবিষ্যতে তিনি স্বপ্ন দেখেন আচারের ফ্যাক্টরি তৈরি করার। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তার পণ্যের প্রসার করতে চান জান্নাতুল ফেরদৌস।
উল্লেখ্য, সবকিছুর পাশাপাশি টুকটাক লেখালেখিও করেছেন জান্নাতুল ফেরদৌস। ইতোমধ্যে তার লেখা তিনটি যৌথকাব্য প্রকাশিত হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। নিয়েছিলেন উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ। নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনস্থ অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন ৩য় পর্যায় এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মতো প্রশিক্ষণেও অংশগ্রহণ করেছেন তিনি।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


