ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৬:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহর রাজধানী ঢাকা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহর হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম উঠে এসেছে জাতিসংঘের একটি প্রতিবেদনে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) 'ফ্রন্টিয়ারস ২০২২: নয়েজ, ব্লেজেস অ্যান্ড মিসম্যাচেস' শীর্ষক এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসে। বায়ু দূষণেও ঢাকার অবস্থান শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদ এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের ইসলামাবাদ। তালিকার শীর্ষ পাঁচ শহরের মধ্যে রাজশাহী চতুর্থ এবং ভিয়েতনামের হো চি মিন সিটি পঞ্চম। অর্থাৎ শব্দ দূষণে শীর্ষ পাঁচ শহরের মধ্যে চারটিই দক্ষিণ এশিয়ার।

তবে এ তথ্য-উপাত্ত কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং ঢাকার কোন এলাকার শব্দ দূষণ কীভাবে নিরূপণ করা হয়েছে, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দের মাত্রা ৫৫ ডিবি (ডেসিবেল) এবং বাণিজ্যিক এলাকার জন্য ৭০ ডিবি। সেখানে ঢাকায় শব্দের মাত্রা ১১৯ ডিবি এবং রাজশাহীতে ১০৩ ডিবি পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, গাড়ির শব্দ, উড়োজাহাজ চলাচল, রেল চলাচল, যন্ত্রপাতি, শিল্প এবং বিভিন্ন উৎসব ও বিনোদনমূলক আয়োজনের শব্দ দূষণ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।