শরীরে ভিটামিন ‘ডি’ না বাড়ার কারণ
উইমেননিউজ ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সূর্যালোকের সংস্পর্শে শরীরে ভিটামিন ‘ডি’ তৈরি হয়। আমরা সাধারণত সকালে কিংবা দুপুরে সূর্যালোকের সংস্পর্শ থেকে ভিটামিন ‘ডি’ গ্রহণ করে থাকি। এ ছাড়া বাকিটা মেলে দুধ, কড লিভার অয়েল, তৈলাক্ত মাছ এবং বিশেষ কিছু খাবার থেকে। এরপরও শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দেয়। আর সাধারণত বয়স বেশি হোক কিংবা কম— ভিটামিন ডির ঘাটতিতে ভুগে থাকেন যে কোনো বয়সেরই মানুষ। আর এটি এমন এক ভিটামিন, যা প্রয়োজনের তুলনায় কমে গেলে কোমরে, কাঁধে ব্যথা, হাড় দুর্বল হয়ে যাওয়া— এমনকি অবসাদের মতোও সমস্যা দেখা দিতে পারে। আর সে অভাব পূরণ করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা সাপ্লিমেন্ট কিংবা ওষুধ গ্রহণ করে থাকি। এতে ভিটামিন ডি২, ডি৩ দুই-ই থাকে।
ওষুধ খেলে ভিটামিনের ঘাটতি দূর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে তা হয় কী? এ বিষয়ে চিকিৎসকরা জানাচ্ছেন, কখনো কখনো ব্যতিক্রম হয়। সাপ্লিমেন্ট খেয়ে, খাবার খেয়ে, গায়ে রোদ লাগিয়েও ভিটামিন 'ডি'র ঘাটতি মেটে না। মূলত এর কারণ একটা নয়; হতে পারে একাধিক।
ওষুধ কিংবা সাপ্লিমেন্ট খেলেই দ্রুত ভিটামিন ডি'র ঘাটতিপূরণ হবে, এ ভাবনা মোটেও ঠিক নয়। টানা ওষুধ খাওয়ার ১২ সপ্তাহ পর পরীক্ষা করে দেখুন রিপোর্ট কী বলছে। ওষুধ খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর ফ্যাট খাওয়া জরুরি। কারণ ভিটামিন 'ডি' শোষণের জন্য ম্যাগনেশিয়াম প্রয়োজন। শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে প্রভাব পড়বে ভিটামিন 'ডি' শোষণেও।
এ ছাড়া স্টেরয়েড, কোলেস্টেরল কমানোর ওষুধ বা বিশেষ কিছু ওষুধ ভিটামিন 'ডি' শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন— কলা, পালংশাক, বাদাম, দানাশস্য রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়। স্টেরয়েড কিংবা কোলেস্টেরলের ওষুধ নিয়মিত খেলে চিকিৎসকের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলা জরুরি।
আর যে ভুলটি অনেকেই করে থাকেন, তা হলো— খালি পেটে কিংবা খুব কম ফ্যাটযুক্ত খাবার খেয়ে ভিটামিন 'ডি' ওষুধ খাওয়া। ভিটামিন ডি ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। ফলে খাবারের তালিকায় সঠিক মাত্রায় স্বাস্থ্যকর ফ্যাট না থাকলে শরীরের পক্ষে ভিটামিন শোষণ করা সম্ভব হয় না। সে জন্য ভিটামিন 'ডি' ওষুধ খাওয়ার আগে ডিম, দুধ বা বাদামজাতীয় খাবার খান। কারণ এতে ফ্যাট থাকে।
এ বিষয়ে পুষ্টিবিদ লাভলিন কৌর বলেন, প্রতিদিনের খাদ্যতালিকায় গাজর রাখুন। কারণ গাজর ভিটামিন 'ডি' শোষণে সাহায্য করে। ফলে গাজরের সালাদ খেয়ে ভিটামিন 'ডি' ওষুধ খাওয়া উচিত। এমন খাবার তালিকায় রাখা যেতে পারে।
এ ছাড়া পেটের স্বাস্থ্যের দিকে নজর না দিলেও ভিটামিন 'ডি' শোষণে সমস্যা হতে পারে। সেলিয়্যাক ডিজিজ, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, দীর্ঘ সময় ধরে অম্বলের সমস্যা থাকলে ভিটামিন 'ডি'র ঘাটতি হতে পারে। তখন ওষুধ খেলেও ভিটামিনের অভাব দূর করা যায় না। আর অতিরিক্ত ওজন, স্থূলত্ব ভিটামিন 'ডি'র কার্যকারিতা হ্রাস করতে পারে। এটি ফ্যাটে দ্রবীভূত ভিটামিন।
মেদ বাড়লে ভিটামিন 'ডি' ফ্যাটের মধ্যে সঞ্চিত হতে শুরু করে। ফলে সঠিকভাবে কাজ করতে পারে না। আর ওষুধ খেলেও স্বাস্থ্যের উন্নতি হয় না। এর সমাধান হলো— হাঁটা এবং শরীরচর্চা করা। মেদ ঝরানোর চেষ্টা করা। ব্যায়াম করলে শরীর সচল থাকবে। ভিটামিন 'ডি'র কার্যক্ষমতা ধীরে ধীরে স্বাভাবিক হবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



