শরীরে লালচে র্যাশ করোনার নতুন উপসর্গ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়েই মানুষজন তাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। এই ভাইরাস শ্বাসনালীর সংক্রমণ ঘটায়। ফুসফুসকে আক্রমণ করে আগে। মহামারী নভেল করোনাভাইরাস প্রতিনিয়ত নতুন উপসর্গ নিয়ে মানুষের শরীরে বাসা বাঁধছে। এতদিন করোনা আক্রান্ত রোগীরা ঠাণ্ডা-কাশি, জ্বর ও গলাব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলেও এখন দেখা যাচ্ছে আরও অনেক নতুন উপসর্গ।
সম্প্রতি নতুন করে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বার বার উপসর্গ পরিবর্তন। যদিও ঠাণ্ডা-জ্বর-সর্দি দিয়ে শুরু হলেও এখন আর সেই উপসর্গে থেমে নেই করোনা। নতুন উপসর্গের দেখা মিলছে। ত্বকের লালচে র্যাশও নাকি করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ!
সম্প্রতি ইতালিতে বেশ কয়েকজনের শরীরে এই উপসর্গ দেখা গেছে। সঙ্গে জ্বর আর গলা ব্যথার মতো সমস্যা। অনেক ক্ষেত্রে অন্য কোনো রকম অসুবিধা নেই, রয়েছে শুধুমাত্র ত্বকের লালচে র্যাশ!
ইতালির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাঁচজন আক্রান্তের মধ্যে মাত্র একজনের শরীরেই এই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে।
চর্মরোগ বিশেষজ্ঞ ড. ভেরোনিক বাতালি জানান, যাদের ত্বকে তেমন কোনো সমস্যা নেই, তাদের শরীরেও এই লালচে র্যাশ দেখা যাচ্ছে। এর ২-৩ দিন পরই তাদের শরীরে আরও একাধিক জটিল সমস্যা দেখা দিচ্ছে।
ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ জন করোনা আক্রান্তের মধ্যে ২০ শতাংশের শরীরেই এই নতুন ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। যে সমস্ত শিশু করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে, তাদের পায়ের পাতা ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। পা লাল হয়ে ফুলে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, করোনাভাইরাসের নানা ধরনের উপসর্গ ততই সামনে আসছে।
এর আগে আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন’ জানাচ্ছে, করোনার নতুন উপসর্গ হিসেবে দেখা দিয়েছে পেশী ও গাঁটে গাঁটে ব্যথা। তবে সবার ক্ষেত্রে এ সমস্যা দেখা দেবে এমন নয়। ১৪.৮ শতাংশ রোগীর ক্ষেত্রেই এটা ঘটতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











