শরীর করোনামুক্ত হতে সময় লাগে এক মাস
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
আপনার করোনাভাইরাস টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। অপরকে সংক্রমিত না করার দায়বদ্ধতা থেকে নিজেকে দুই সপ্তাহের জন্য আইসোলেশনে রেখেছিলেন। বর্তমানে আপনি সুস্থ বোধ করছেন। মনে করছেন আপনার বন্ধু বা পরিবারের জন্য কোনো ঝুঁকি নেই? আপনার এমন ধারণা সঠিক নয় বলে দাবি করেছে নতুন একটি গবেষণা।
এতে দেখানো হয়েছে, আপনার শরীর থেকে করোনাভাইরাস সম্পূর্ণভাবে নির্মূল হতে প্রায় এক মাস সময় লাগে। ইতালীয় গবেষকরা বলছেন, ভাইরাসটি শরীরে এখনও সক্রিয় নেই বলে নিশ্চিত হওয়ার জন্য কোভিড-১৯ রোগীর চার সপ্তাহ বা তার বেশি সময় পরে পুনরায় করোনা টেস্ট করানো উচিত।
কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হওয়ার এক মাসের মধ্যে আপনি এখনও সংক্রামক কিনা তার উত্তর হচ্ছে, গবেষণায় ব্যবহৃত নাকের সোয়াব নমুনার আরটি-পিসিআর টেস্টের ‘ফলস নেগেটিভ’ রেট ছিল ২০ শতাংশ। যার মানে কোভিড-১৯ রোগের প্রতি পাঁচটি নেগেটিভ রেজাল্টের একটি ভুল হতে পারে এবং রোগীরা এখনও অন্যকে সংক্রমিত করতে পারে।
প্রধান গবেষক ডা. ফ্রান্সেস্কো ভেনটুরেলি বলেন, চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া রোগীদের মাধ্যমে করোনা সংক্রমণের অনাকাঙ্খিত ঝুঁকি এড়াতে ভাইরাসটি নিস্ক্রিয়তার সময়কালের গুরুত্বকে আমাদের গবেষণা স্পষ্টভাবে তুলে ধরেছে।
গবেষকরা ইতালির রেজিও এমিলিয়া প্রদেশে গত ২ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিলের মধ্যে প্রায় সাড়ে চার হাজার কোভিড-১৯ রোগীকে নিয়ে গবেষণা করেছেন। এই রোগীদের মধ্যে প্রায় এক হাজার ২৬০ জন রোগীর করোনা সম্পূর্ণভাবে দূর হয়েছিল এবং ৪০০ এর বেশি রোগী মারা যায়। প্রথম করোনা পজেটিভ টেস্ট করার পর কারো কারো ক্ষেত্রে ভাইরাসটি শরীর থেকে নির্মূল হতে গড়ে সময় লেগেছে ৩১ দিন।
রোগীদর পুনঃপরীক্ষা করা হয় প্রথমবার পরীক্ষা করার ১৫ দিন পর। দ্বিতীয় পরীক্ষার ১৪ দিন পর এবং তৃতীয় পরীক্ষার ৯ দিন পর। গবেষকরা দেখতে পান, প্রায় ৬১ শতাংশ রোগীর শরীর থেকে ভাইরাসটি নির্মূল হয়েছে। তবে টেস্টের ফলস নেগেটিভ রেট ছিল এক-চতুর্থাংশের কিছু কম।
গবেষকদের মতে, ভাইরাস দূর হতে রোগ নির্ণয় হওয়ার পর ৩০ দিন এবং রোগীর শরীরে লক্ষণ দেখা যাওয়ার পর ৩৬ দিন সময় লাগতে পারে। বয়স্ক এবং যাদের রোগের তীব্রতা বেশি তাদের ক্ষেত্রে সময়টা আরো বাড়তে পারে।
ডা. ভেনচুরেলি বলেন, ‘যেসব দেশে কোভিড-১৯ রোগীদের আইসোলেশনের সমাপ্তি মাত্র একবার করোনা নেগেটিভ রেজাল্টের মাধ্যমে টানা হয়, তাদের জন্য এই গবেষণার প্রমাণগুলো সবচেয়ে কার্যকর। সংক্রমণের ঝুঁকি এড়াতে রোগ নির্ণয় হওয়ার পর ৩০ দিন শেষে পুনরায় করোনা টেস্ট করাতে হবে। গবেষণাপত্রটি বিএমজে ওপেন জার্নালে প্রকাশ করা হয়েছে। সূত্র : টাইমস নাও।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান









