শরীয়তপুরে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
“প্রযুক্তি নিয়ে করব কৃষি, লাভ আসবে অহর্নিশি ও ডিজিটাল করব কৃষি, সুখে থাকব দিবানিশি” এ প্রতিপাদ্যে শরীয়তপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের আয়োজনে সোমবার সকাল ১০ টায় শরীয়তপুর শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বেরকরা হয়। র্যালিটি সদর উপজেলা চত্বরে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী আবু তাহের মেলার উদ্বোধন করেন। পরে খামার বাড়ি শরীয়তপুরের উপ-পরিচালক মো: রিফাতুল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিররিক্ত পুলিশ সুপার মো: আল মামুন সিকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ, জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত বৈদ্য সহ জেলার ৬ উপজেলার কৃষি কর্মকর্তাগণ। কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে মেলায় ১৪ টি স্টলে বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। মেলা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। কারণ দিন দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে ফসলি জমিতে গড়ে উঠছে আবাসন। ফলে কৃষি জমি দিন দিন কমছে। তাই কৃষিতে নানা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তবেই আমরা অতিরিক্ত জনসংখ্যার খাদ্য নিশ্চিতের পাশাপাশি খাদ্য রফতানি করতে পারবো।
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার











