ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১০:২৩:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

শহিদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৬ নভেম্বর ২০২২ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের সব জেলা জজ ও আইনজীবী সমিতির কাছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ১ ডিসেম্বরের মধ্যে এ তালিকা রেজিস্ট্রার জেনারেল বরাবরে পাঠাতে বলা হয়েছে।

দেশের সব জেলা ও দায়রা জজ এবং আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়, বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী উদযাপন বিষয়ক প্রকাশনা উপ-কমিটির গত ২০ নভেম্বর এক সভায় সারাদেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা সংগ্রহের জন্য এ বিষয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে প্রধান বিচারপতি সানুগ্রহ অনুমোদন দিয়েছেন।

সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত স্মারক সুপ্রিম কোর্টের ওয়েবসাইটৈও প্রকাশ করা হয়েছে।
স্মারকে দেশের প্রত্যেক জেলার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা সংগ্রহ করে ১ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।