শহীদদের স্মরণে লাখো প্রদীপ প্রজ্বালন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে বগুড়া, ফরিদপুর ও নরসিংদীতে লাখো প্রদীপ জ্বেলে একাত্তরের কালরাত্রিতে শহীদদের স্মরণ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার সন্ধ্যায় সংশ্লিষ্ট জেলায় এসব কর্মসূচি পালিত হয়।
নরসিংদী প্রতিনিধি জানান, সন্ধ্যা ৭টায় জেলা শহরের সার্কিট হাউজ থেকে নরসিংদী প্রেসক্লাব পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দুইপাশে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, নরসিংদী সিভিল সার্জন হেলাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুষমা সুলতানা প্রমুখ মোমবাতি প্রজ্জ্বালন অনুষ্ঠানে নেতৃত্ব দেন।
বগুড়া প্রতিনিধি জানান, জেলা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সন্ধ্যা ৭টা ১ মিনিটে প্রদীপ প্রজ্বালনের সূচনা করেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মোখলেছুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা প্রশাসক জনাব ফয়েজ আহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া জেলা পুলিশ, জেলা ও বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংষ্কৃতিক জোটসহ বগুড়ার বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠন।
ফরিদপুর প্রতিনিধি জানান, সন্ধ্যায় জেলা শহরের স্বাধীনতা চত্বর থেকে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন আলোর মিছিল সহকারে ফরিদপুর স্টেডিয়ামের পাশে গণকবরে যায়।
এ সময় শহীদের স্বরণে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়রম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি রাজেন্দ্র কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরাবতা পালন করা হয় সেখানে। এরপর ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত




