শহীদের মেয়ের বিয়েতে উপহার পাঠালেন তারেক রহমান
কক্সবাজার প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৮ এএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনে কক্সবাজারের চকরিয়ার শহীদ জাকির হোসেনের মেয়ে ও চকরিয়া পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহাইলা জান্নাত রিসতার বিয়েতে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষে উপহার তুলে দেন।
বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক জানান, রিসতার বাবা বিএনপির গণআন্দোলনের অগ্রভাগে থেকে প্রাণ হারিয়েছেন। পিতৃহারা কন্যাকে তারেক রহমান মনে রেখেছেন, তিনি নবদম্পতির অনাগত আগামীর সাফল্য কামনায় আশীর্বাদ করেছেন।
এ সময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না,‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য শাকিল আহমেদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো







