শহীদ জননী জাহানারা ইমাম স্মরণে মোমবাতি প্রজ্বলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৬ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
শহীদ জননী জাহানারা ইমাম এর ২৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় মোমবাতি কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘শহীদ জননী জাহানারা ইমাম আমাদের সাহস ও অনুপ্রেরণা। আজ তার ২৮তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শহীদ জননী জাহানারা ইমাম আজীবন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তার আন্দোলন ও সংগ্রামের কারণেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে সক্ষম হয়েছি। তার অসামান্য অবদান কখনোই ভুলবে না বাংলাদেশ।’
সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী প্রতিবছর জাতীয়ভাবে পালনের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ সরকারের উচিত শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ গ্রহণ করা। রাষ্ট্র শহীদ জননী জাহানারা ইমামকে উপযুক্ত সম্মান দিতে ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নতুন প্রজন্মকে শহীদ জননীর প্রাথমিক থেকে উচ্চতর শিক্ষা পর্যন্ত সকল পাঠ্যক্রমে শহীদ জননীর জীবনী অন্তর্ভুক্ত করতে হবে।’
তিনি বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছিল স্বাধীনতাবিরোধী অপশক্তিরা। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে স্বাধীনতাবিরোধী অপশক্তি রাজাকারদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছিল। কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আযমের বিরুদ্ধে শহীদ জননী গণআদালত গঠন করে প্রতীকী বিচার শুরু করেছিলেন। তার আন্দোলনের কারণেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারে শহীদ জননীর অসামান্য অবদান চীর স্মরণীয় হয়ে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন শহীদ জননী প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন। শহীদ জননীর পদাঙ্ক অনুসরণ করেই আমরা নতুন প্রজন্ম এগিয়ে যেতে চাই। স্বাধীনতাবিরোধী পাকিস্তানি অপশক্তিদের বিরুদ্ধে আমাদের আন্দোলন-সংগ্রাম চলমান থাকবে। বাংলাদেশে কোন স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রাজনীতি করতে দেবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। জয় আমাদের হবেই। শহীদ জননী আমাদের জন্য সাহস ও অনুপ্রেরণার প্রতীক হয়ে আজীবন বেঁচে থাকবেন।’
এ সময় সংগঠনের উপদেষ্টা ভাস্কর শিল্পী রাশা বলেন, ‘শহীদ জননী জাহানারা ইমাম ছিলেন স্বাধীনতাবিরোধীদের আতঙ্ক। ৭৫ পরবর্তী মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের আন্দোলনে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। শহীদ জননীর নেতৃত্বে আমরা রাজাকারদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। তার স্বামী এবং সন্তানকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি উদ্বুদ্ধ করেছিলেন। শহীদ জননীর স্বপ্ন ও আদর্শ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। স্বাধীনতাবিরোধী হেফাজত-জামায়াত অপশক্তিকে নির্মূল না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’
মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, বীর মুক্তিযোদ্ধা ও নাট্য অভিনেতা আহসানুল হক মিনু, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ নুর আলম সরদার, কানিজ ফাতেমা, রাজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শের সম্রাট খান, সাংগঠনিক সম্পাদক বারাতুল ইসলাম পরাগ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার শাখার সভাপতি নাজিম উদ্দীনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


