ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ৫:৪৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

শহীদ দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩টা ৬ মিনিটে তিনি সভাস্থলে উপস্থিত হন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাগত বক্তব্য রাখবেন।
এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্ষমতাসীন দলের আলোচনা সভায় অংশ নিতে দুপুর ১টা থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় দলটির নেতাকর্মীদের।