শাকিব-বুবলী প্রসঙ্গে চয়নিকা চৌধুরীর মন্তব্য
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর রোমান্টিক মুহূর্তের একগুচ্ছ ছবি। সে ছবি প্রসঙ্গে এবার মন্তব্য করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
রোববার (৩ আগস্ট) রাতে শাকিব-বুবলীর প্রকাশিত ছবিগুলো নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন চয়নিকা। ছবির ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক গান যোগ করে আবেগী বার্তা দেন তিনি।
জানান, আগের চেয়ে আরও শান্ত ও পরিণত গল্প শুরু হয়েছে শাকিব, বুবলীর। সম্পর্কে তাদের ফিরে আসাটা সবচেয়ে সাহসের কাজ। তাদের চিরস্থায়ী সম্পর্কের শুভকামনা এবং ভালোবাসাও জানান নির্মাতা।
সময়ের পাঠকের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরীর ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
একজন শাকিব খান, একজন শবনম ইয়াসমিন বুবলী, একজন শেহজাদ খান বীর। অনেক অনেক অভিনন্দন। আজকের এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কী যে ভালো লাগলো।
কিছু সম্পর্কের টান এমনই হয় — সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুইটা মুখ কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল, তারা দুজনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা। এটাই বড় সত্য আর সুন্দর।
এবার শুধু গল্পটা আবার শুরু হয়েছে — আগের চেয়ে একটু বেশি শান্ত, একটু পরিণত,অনেক বেশি আপন, ভালোবাসার আর সম্মানের। কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ। আর একবার যখন দুইটি আত্মা একসঙ্গে মিশে যায়, তখন সেটাকে আর ‘ফিরে আসা’ বলা যায় না—ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা। ভালোবাসার মেলবন্ধন।
শুভ কামনা তোমাদের জন্য। বিশেষ করে আমাদের বীরের জন্য। একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি দিলেন। জীবনটা তো অনেক অনিশ্চিত। তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহীনে। এবার আর কোনো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন।
অনেক অনেক অভিনন্দন তোমাদের। অনেক প্রার্থনা। আর শুভ কামনা। সদা থাকো আনন্দে, সংসারে, নির্ভয়ে। শাকিব ভাই অনেক ধন্যবাদ আপনাকে আর আমাদের অর্পাকে। সত্যি অনেক খুশি হয়েছি। অনেক ভালো থেকো। অনেক ভালোবাসি তোমাদের।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








