শাবিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:২৬ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি আবেদন শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর থেকে। এ কার্যক্রম চলবে ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর।
এ বছরের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো চা-শ্রমিক কোটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ভর্তিপ্রক্রিয়ায় আরো কিছু পরিবর্তন এসেছে উল্লেখ করে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শামসুল হক প্রধান জানান- এবার ভর্তি পরীক্ষায় গতবারের চেয়ে ১৪টি আসন বাড়ানো হয়েছে। এসব আসনের মধ্যে ৪টি চা-শ্রমিক কোটায় এবং বাকি ১০টি রয়েছে বি ইউনিটের বিভিন্ন বিভাগে।
ড. শামসুল হক জানান, এবার এ ইউনিটে ৬১৩টি ও বি ইউনিটে ৯৯০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এছাড়া কোটায় সর্বমোট ১০০ জন শিক্ষার্থী (মুক্তিযোদ্ধার সন্তান ২৮ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী/জাতিসত্বা/হরিজন-দলিত ২৮, প্রতিবন্ধী ১৪, চা শ্রমিক ৪, বিকেএসপি ৬ ও পোষ্য কোটা ২০) বিভিন্ন বিভাগে ভর্তি করানো হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ ও বি এবং অন্যদিকে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এ ইউনিটের আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৬.৫ ও বি ইউনিটের জন্য ৭ পয়েন্ট থাকতে হবে।
তিনি জানান, অন্যান্য বছর টেলিটকের মাধ্যমে ভর্তি আবেদন করা গেলেও এবছর আবেদন করতে হবে শাবির নিজস্ব ওয়েবসাইট থেকে। ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেটের মাধ্যমে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। এছাড়া এবার দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগও থাকছে। ভর্তি আবেদন বিষয়ে বিস্তারিত তথ্য www.admission.sust.edu/-এ ওয়েবসাইটে পাওয়া যাবে।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







