ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২:৪৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

শারাপোভাকে হারিয়ে সেরেনার শুভ সূচনা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

৩৭ বছর বয়সী সেরেনা উইলিয়ামস গত বছর বিতর্কিত ফাইনালে জাপানের নওমি ওসাকার কাছে হেরে ইউএস ওপেনের শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছিলেন। নিজ দেশে এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের জন্য এবার আরো শাণিত তিনি। প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছেন নিজের দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী মারিয়া শারাপোভাকে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে প্রথম রাউন্ডে মাত্র ৫৯ মিনিটের লড়াইয়ে রুশ কন্যা শারাপোভাকে সরাসরি ৬-১, ৬-১ গেমে হারান সেরেনা।

ঠিক বারো মাস আগে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকাকে প্রতিযোগিতাটির ফাইনালে উঠেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে ওসাকার কাছে হেরে হতাশ হতে হয়েছিলেন।

সেই সময় ম্যাচ শেষে সেরেনা বলেছিলেন, ‘আম্পায়ার তার সঙ্গে ‘চিট’ করেছে। আম্পায়ার ‘মিথ্যাবাদী’, সঠিক সিদ্ধান্ত দেননি।’

এবার শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে নারী টেনিসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড জয়ী অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসাবেন।