ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৩:৪০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

শাহজালালের টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে চার কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। গতকাল রোববার দিনগত রাত ১টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, রোববার রাতে বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করতে ঢাকা কাস্টমসের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান অথেলো চৌধুরী।

এর আগে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের টয়লেট ও ২টি সিট থেকে মোট ২৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

-জেডসি