ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৭:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

শাহজালাল বিমানবন্দরে খুঁড়ে মিলল আরেকটি বোমা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নয় দিনের ব্যবধানে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে ফের মাটি খুঁড়ে বড় আকৃতির একটি বোমা উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ডিসেম্বর মাসেই বিমানবন্দর থেকে মোট চারটি বোমা উদ্ধার করা হলো।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে চতুর্থ বোমাটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, এই বোমাটির ওজনও আগের গুলোর মতোই ২৫০ কেজি হতে পারে। খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে।

এর আগে গত ৯, ১৪ এবং ১৯ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে আড়াইশ’ কেজি ওজনের তিনটি বোমা উদ্ধার করা হয়েছিল।

পরে বোমাগুলো উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।

-জেডসি