ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২৩:৫৭:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

তোরাবি বিনতে হক।

তোরাবি বিনতে হক।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

মৃতের নাম তোরাবি বিনতে হক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোনার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি তাজুল বলেন, ‘গতকাল রাতে পৌরসভার কাটলি এলাকা থেকে একজনের আত্মহত্যার খবর আসে। আমাদের লোকজন গিয়ে রুমের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি এখনো। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।’