শাহবাগে আগুন, ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ছিল বিপদের কারণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ৬ এপ্রিল ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনের ঘটনাস্থলে ঝুলন্ত অবস্থায় লুজ বৈদ্যুতিক সংযোগ ও বেলুন ফোলানোর হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত এবং গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাস আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করেছে।
শনিবার (৫ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভানোর পর ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
তিনি বলেন, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও বলা যাচ্ছে না। তবে আমরা দেখতে পেয়েছি, দোকানের বৈদ্যুতিক তারগুলো ঝুলন্ত অবস্থায় ছিল এবং সংযোগগুলো ছিল খুবই লুজ। ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লেগে থাকতে পারে। শুরুতে পানি সমস্যার কারণে আমরা হেডকোয়ার্টার থেকে অতিরিক্ত তিনটি ইউনিট পাঠাই। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারি আমরা।
কাজী নজমুজ্জামান বলেন, ঘটনাস্থলে বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ছিল, যেগুলো থেকে গ্যাস নির্গত হচ্ছিল। অত্যন্ত সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আল্লাহর রহমতে বড় কোনো বিস্ফোরণ ঘটেনি।
তিনি বলেন, হাইড্রোজেন গ্যাস অত্যন্ত বিপজ্জনক। হিলিয়ামের তুলনায় সস্তা হওয়ায় অনেকেই হাইড্রোজেন ব্যবহার করে থাকেন। কোন গ্যাস ব্যবহৃত হয়েছিল, তা পরীক্ষার মাধ্যমে জানা যাবে।
ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। দোকান মালিকদের এখনও পাওয়া যায়নি। তাদের কাছ থেকে তথ্য নিয়ে পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া যাবে।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৯টা ৫৩ মিনিটে শাহবাগে টিনশেড একটি ফুলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পান তারা। খবর পাওয়ার ৮ মিনিট পর রাত ১০টা ১মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। এরপর পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়ে কাজ করে। রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১১টা ২০ মিনিটে সম্পূর্ণভাবে নিভে যায়। আগুন নিভলেও সিলিন্ডারগুলো এখনও বিপজ্জনক অবস্থায় আছে। তাই ওই এলাকা আপাতত জনসাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











