শিকাগোয় বন্দুকধারীর গুলিতে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৯ জন। হতাহতদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাড়াও আশঙ্কাজনক অবস্থায় এক নারী ও এক শিশু হাসপাতালে ভর্তি রয়েছেন। চারঘণ্টা ধরে শহরের দুই এলাকায় হামলা চালিয়েছে এই বন্দুকধারী। পরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।
স্থানীয় সময় রবিবার (১০ জানুয়ারি) মধ্যরাতে শহরটির এভান্সটনের কয়েকটি এলাকায় এই হত্যাকাণ্ড চালানো হয় বলে জানায় পুলিশ।
জানা যায়, শনিবার দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্তে তাণ্ডব শুরু করে এই বন্দুকধারী। আচমকাই শহরের একাধিক এলাকায় গুলি চালান তিনি। বিভিন্ন বয়স, পেশার মানুষজনকে আক্রমণ করেন। হামলাকারীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ।
প্রথমে এই বন্ধুকধারী শিকাগো বিশ্ববিদ্যালয় চত্বরে হামলায় চালায়। তার ছোড়া গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়। পুলিশ জানায়, পার্কিং লটে নিজের গাড়িতে বসেছিলেন ওই ছাত্র। তাকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর একটি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন হামলাকারী। সেখানকার নিরাপত্তারক্ষীকে জখম করেন এবং এক বৃদ্ধাকে লক্ষ করে গুলি ছুড়লে তার ঘাড়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে আনার পর নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয়। এরপর ঘটনাস্থল থেকে এক পরিচিত ব্যক্তির গাড়ি চুরি করে চম্পট দেন এই হামলাকারী। পরে এক নাবালিকা, রেস্তোরাঁ কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর গাড়ি নিয়ে পৌঁছে যান শিকাগো সীমান্তে।
এদিকে হামলার পর শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে এই বন্ধুকধারীর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত বন্দুকধারীর নাম নাইটেঙ্গেল। কিন্তু কেন তিনি হামলা চালিয়েছেন, তা এখনো জানা যায়নি। ইতোমধ্যে হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










