শিক্ষকদের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
শিক্ষকদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় নীলক্ষেত মোড় থেকে সরে গিয়ে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।
এর আগে চলমান সব পরীক্ষা হঠাৎ করে স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাসারসহ বেশ কয়েকজন শিক্ষক। এ সময় শিক্ষকরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পরীক্ষাটি নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে বিশ্ববিদ্যালয়ে যান।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবির বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছি।
ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাসার বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরীক্ষা স্থগিত করা হয়।এখানে আমাদের কিছু করার ছিল না। তবে আমরা শিক্ষার্থীদের বলেছি, অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত যাতে পরীক্ষা নেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে।
শনিবার সকাল সাড়ে ৯টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, আজ ছিল তাদের শেষ পরীক্ষা। কিন্তু তারা কেন্দ্রে উপস্থিত হয়ে জানতে পারেন তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয়বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ হচ্ছে ৩ বছর পর ২০২২ সালে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা ছিল।কিন্তু কোনো নোটিশ ছাড়াই চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।তাই সড়ক অবরোধ করা হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



