শিক্ষক দম্পতির মৃত্যুতে হত্যা মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরের গাছা এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় একদিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় এ মামলাটি দায়ের করেন নিহত প্রধান শিক্ষকের বড় ভাই মো. আতিকুর রহমান।
মামলার বিষয়ে গাজীপুর মহানগর গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী বলেন, ওই স্কুল শিক্ষকের বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলাটি তদন্ত করছে।
নিহতের ছোট ভাই জহুরুল ইসলাম ওয়াসীম বলেন, আমার ভাই-ভাবি খুবই ভালো মানুষ ছিলেন। তাদের সঙ্গে কারও কখনো কোন ঝামেলা হতে দেখিনি। কিন্তু এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে না। এটি একটি হত্যা। তাই থানায় মামলা করা হয়েছে। আমরা আশাবাদী পুলিশ দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে এর আসল রহস্য বের করবে। ভাই-ভাবির লাশের দাফন সম্পন্ন ও স্বজনদের সঙ্গে পরামর্শ করার পর মামলাটি করতে একদিন বিলম্ব হয়েছে।
এর আগে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান শাফি মোহাইমেন জানান, বৃহস্পতিবার বিকেলে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের দুজনের ফুসফুস ও কিডনিতে জমাট রক্ত পাওয়া গেছে। এটা খাবারে বিষক্রিয়া বা অন্য কারণেও হতে পারে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় প্রাইভেট কারের ভেতরে এ কে এম জিয়াউর রহমান (৫১) ও তার স্ত্রী মোসা. মাহমুদা আক্তার ওরফে জলির (৩৫) লাশ পাওয়া যায়। জিয়াউর গাজীপুরের টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মাহমুদা টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পরে ওই দম্পতিকে তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দাফন করা হয়।
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস





