ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২০:৪১:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৩ মার্চ ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা ১৪ মার্চ শুরু হচ্ছে, যা আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে।


বুধবার (১৩ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্বে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে তিন বিভাগের ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০ ফেব্রুয়ারি এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জনের মধ্যে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন।