শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৩ মার্চ ২০১৯ রবিবার
বরিশাল এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
এর ফলে বরিশালের সাগরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ও ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় নগরের সাগরদী চান্দুর মার্কেট এলাকায় অবরোধ ও বিক্ষোভ মিছিল শুরু করে। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৯ মার্চ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ নিয়ে শনিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে প্রস্তুতি সভা চলছিলো। ক্রীড়া প্রতিযোগিতার শৃঙ্খলা রক্ষার জন্য স্বেচ্ছাসেবক নেওয়ার বিষয়ে আলোচনা চলাকালে ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবর বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক (সহকারী শিক্ষক) এনায়েত হোসেন মল্লিকের সঙ্গে বাক-বিতান্ডায় লিপ্ত হয়। একপর্যায় ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবর ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক আলমগীর হোসেন জানান, বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়, যদিও তা শিক্ষকদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আনা হয়।
কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ায় যে ওই শিক্ষককে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। যে খবরে শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হয় এবং রোববার সকালে হামলার প্রতিবাদ এবং লাঞ্ছনাকারী ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবর’র বিচার দাবিতে স্কুল সংলগ্ন ঢাকা- বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




