শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসে আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরলেন এমপিওর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত নন-এমপিওভুক্ত শিক্ষকরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আশ্বাস পেয়ে আন্দোলন কর্মসূচি একমাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন তারা।
আজ রবিবার বিকাল সোয়া পাঁচটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার। এর আগে অবস্থান কর্মসূচিস্থলে শিক্ষক-কর্মচারীদের দেখতে যান শিক্ষামন্ত্রী। আগামীকাল সার্বিক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শিক্ষক নেতারা।
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার রয়েছে জানিয়ে দীপু মনি বলেন, আমি ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আগামী অর্থবছরে এমপিওভুক্তকরণে নতুন অর্থ বরাদ্দ দেয়া হবে হবে বলে জানানো হয়েছে। আপনারা বাড়ি ফিরে যান। খোলা আকাশের নিচে রোদের মধ্যে দাঁড়িয়ে আর কষ্ট করবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, যাতে আপনাদের কষ্ট দূর করা সম্ভব হয়।
তিনি বলেন, এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। ২ হাজার ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এবিষয়ে ঘোষণা দিতে দু’ এক মাস সময় লাগবে।
আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছেন। আমরা সে বিষয়ে আলোচনা করব। আপনাদের একটি প্রতিনিধি দল যাতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন সে বিষয়ে ব্যবস্থা করব। তাই রাজপথ ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানের ফিরে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাহমুদুন্নবী ডলার বলেন, ফেডারেশেনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা আন্দোলন এক মাসের জন্য স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।
গত বৃহ্স্পতিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সারাদেশের বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীরা। যদিও গত কয়েক বছর ধরেই এমপিওভুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা। এর আগে, গত বছরও একই দাবিতে টানা ১৭দিন অনশন করেছিলেন শিক্ষক-কর্মচারীরা। পরে প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে অনশন ভেঙে বাড়ি ফিরে গিয়েছিলেন তারা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



