শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি: শাস্তির দাবি বাংলাদেশ মহিলা পরিষদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে বাসের হেলপারের ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে নারীবাদি সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শনিবার (২০ নভেম্বর) রাজধারীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে বদরুন্নেসা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে বাসের হেলপার তাকে ধর্ষণের হুমকি দেয়। বাংলাদেশ মহিলা পরিষদ একজন কলেজ ছাত্রীর প্রতি বাসের সহকারীর এ হেন ধৃষ্টতায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বাসের এই সহকারীকে গ্রেফতার করা হয়েছে। মহিলা পরিষদ বদরুন্নেসা কলেজের ছাত্রীদের এই আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছে এবং এই বাস সহকারীর শাস্তির দাবি জানাচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, বর্তমানে বাসের বর্ধিত ভাড়া নিয়ে যাত্রীদের সাথে বাসের হেলপারদের গোলযোগ একটি প্রাত্যহিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। আমরা জানি যে প্রতিদিন অনেক ছাত্রী বাসে যাতায়াত করে। একজন ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে বাসের হেলপারের এ ধরনের হীনমন্তব্য ও দুঃসাহস আমাদেরকে শুধু ক্ষুব্ধ ও বিস্মিতই করেনা, এ ধরনের ঘটনা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গী ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে।
সংগঠনটি বিবৃতিতে সরকার, প্রশাসন, বাস মালিক সমিতি, বাস শ্রমিক সমিতি সহ সংশ্লিষ্ট সবাইকে গণপরিবহনে নারীর নিরাপত্তা ও মর্যাদাসহ ভ্রমণ নিশ্চিত করার জন্য বাস শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


