শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে নামানোয় রাইদার ৫০ বাস আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের সামনে রাইদা পরিবহনের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামানোর অভিযোগে পরিবহনটির প্রায় ৫০টি বাস আটকে রাখে শিক্ষার্থীরা।
এ ঘটনায় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিট নাগাদ এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হেনস্তার শিকার ওই শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাইদা পরিবহনের একটি বাস যখন বিটিভি ভবনের সামনে আসে, তখন বাসে থাকা এক শিক্ষার্থী চেকারকে হাফ ভাড়া নেওয়ার কথা বলে। চেকার তা নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। তখন ওই শিক্ষার্থী তার আশপাশের বন্ধুদের ফোন দিয়ে বিষয়টি জানালে অনেক শিক্ষার্থী এসে সড়কে জড়ো হয় এবং রাইদা পরিবহনের প্রায় ৫০টি বাস আটকে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা সড়ক থেকে সরে যায় এবং সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। বাস কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিয়ে বিষয়টি সমাধানে আলোচনা চলছে বলে জানান ওসি।
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি











