ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৩:৪৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সমাজকে এগিয়ে নেয়ার জন্য সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের তৈরি করতে হবে। নৈতিকতা-মানবিকতা মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে হবে।

আজ রোববার রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথির বক্তব্য করছিলেন।

ডা. দীপু মনি আরও বলেন, শিক্ষা খাতে গত ১০ বছরে যে বিশাল অর্জন হয়েছে, তা আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। যেসব জায়গায় চ্যালেঞ্জ আছে, তা মোকাবিলা করে শিক্ষা খাতকে এগিয়ে নিতে চাই।

তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চা প্রয়োজন। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতা জরুরি।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নয়ন ও এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় নারী, পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ প্রয়োজন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সমান অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, দেশের সবক্ষেত্রে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। সকল পেশায় তারা কাজ করছে। দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রাখছে। বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অগ্রযাত্রায় এত বড় সুযোগ করে দিয়েছেন। তাঁর সরকার নারীদের এগিয়ে যাবার পথে যত প্রতিবন্ধকতা আছে, তা দূর করার চেষ্টা করছে।

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, করিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা আক্তার এবং কলেজ ছাত্রলীগের আহবায়ক তাসলিমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।