শিক্ষার্থীদের আন্দোলন ২৮ মার্চ পর্যন্ত স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের আন্দোলন আগামী ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের প্রায় সাড়ে ৩ ঘন্টা বৈঠকের পর এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়। আজ বুধবার দপুর ১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ বৈঠক চলে।
ডিএনসিসি ভবনে অনুষ্ঠিত এ বৈঠক শেষে যৌথ প্রেসব্রিফিংয়ে মেয়র বলেন, ‘আমরা আজ সকালে প্রগতি স্বরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে একটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।’
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘সু-প্রভাত পরিবহনের সকল বাস চলাচল স্থগিত করা হয়েছে। একই সাথে জাবালে নূরের সকল বাসের চলাচল যেন স্থগিত করা হয় সেজন্য আমি ইতোমধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যনকে অনুরোধ জানিয়েছি।’
তাছাড়া যাচাই-বাছাই করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ঢাকা শহরের প্রয়োজনীয় সংখ্যক ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং, স্পিড বেকার, রোড সাইন ইত্যাদি স্থাপনের পরিকল্পনা প্রণয়ন করে ৩০ দিনের মধ্যে যাতে তা দৃশ্যমান হয় সেজন্য কাজ শুরুর কথাও তিনি উল্লেখ করেন। আজ ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এ প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস’র উপাচার্য মেজর জেনারেল এমদাদুল বারী ও ডেপুটি পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার উপস্থিত ছিলেন।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







