ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৮:২২:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

শিক্ষার্থীদের জন্য চালু হলো ৫ টাকার বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বন্দর নগরী চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) ১০টি দ্বিতল স্কুলবাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।এতে শিক্ষার্থীরা যেকোনো গন্তব্যে যেতে পারবে জনপ্রতি মাত্র পাঁচ টাকা ভাড়ায়।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে এই স্কুলবাস সার্ভিসের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

চট্টগ্রাম মহানগরে প্রথমবারের মতো চালু হওয়া এই স্কুলবাসে শিক্ষার্থীরা আগামীকাল রবিবার (২৬ জানুয়ারি) থেকে চলাচল করতে পারবে।প্রথমবারের মতো এই সার্ভিস চালু থাকবে দুইটি রুটে। যা চলবে অক্সিজেন থেকে আগ্রাবাদ ও বহদ্দারহাট থেকে নিউমার্কেট।শিক্ষার্থীরা যেকোনো গন্তব্যে যেতে পারবে জনপ্রতি মাত্র পাঁচ টাকা ভাড়ায়।

এছাড়া, নিরাপত্তা নিশ্চিতে বাসের ভিতরে ও বাইরে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা। যার মাধ্যমে বাসের গতিবিধি অবস্থানের পাশাপাশি পরিস্থিতি মনিটরিং করবে প্রশাসন।

-জেডসি