শিক্ষার্থীদের টিকা শুরু কাল, ১২ কেন্দ্র নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া শুরু হচ্ছে কাল (১ নভেম্বর) থেকে। প্রথম দফায় রাজধানীর ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।
রোববার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
তিনি জানান, ১ নভেম্বর থেকেই (কাল) স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু হবে। এ লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। বর্তমানে ৭০ লাখ ফাইজারে টিকা রয়েছে। যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আগামী নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।
খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এজন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে।
রাজধানীর যেসব কেন্দ্রে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা
১. হার্ডক ইন্টারন্যাশনাল স্কুল; ২. সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ; ৩. চিটাগং গ্রামর স্কুল; ৪. কসমো পলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ; ৫. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ; ৬. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; ৭. ঢাকা কমার্স কলেজ; ৮. কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ; ৯. সাউথ ব্রিজ স্কুল; ১০. স্কলাসটিকা স্কুল; ১১. বিএইচ খান স্কুল অ্যান্ড কলেজ; ১২. আহমেদ বাওয়ানী একাডেমি।
দেশে স্কুল শিক্ষার্থী প্রায় এক কোটি, টিকা ৭০ লাখ
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ৭০ লাখ ফাইজারে টিকা রয়েছে। যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আগামী নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে। এদিকে, শিক্ষা মন্ত্রণালয় বলছে ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় এক কোটির শিক্ষার্থী রয়েছে।
এরআগে গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১ নভেম্বর থেকে ঢাকার ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা দেওয়ার জন্য কেন্দ্র বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী যেসব স্থানে শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা নেই সেখানে দ্রুততার সঙ্গে শীতাতপ সুবিধা তৈরি করে ঢাকায় টিকা কেন্দ্র বাড়ানোসহ দেশের সব জেলায় ক্রমান্বয়ে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশে বর্তমানে টিকার কোনো সংকট নেই। ২৭ অক্টোবর দিবাগত রাত দেড়টায় চীনের সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা এসেছে। এ নিয়ে এখন আমাদের হাতে প্রায় ২ কোটি ডোজ টিকা মজুদ রয়েছে। আগামীতেও এভাবেই টিকা আসতেই থাকবে। ডিসেম্বরের মধ্যেই টিকাদানের ক্ষেত্রে সরকারের লক্ষ্যমাত্রার ৫০ ভাগপূরণ করা সম্ভব হবে। ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার পাশাপাশি দেশের সাধারণ মানুষদের জন্যও টিকাদান কার্যক্রম চলমান থাকবে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






