ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৪৩:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

শিক্ষার্থী নিহতের ঘটনায় হাইকোর্টের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৪১ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া রুলে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।



আজ বুধবার রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বিষয়টি আদালতে উপস্থাপন করলে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।


তিন সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন-বুয়েটের  এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মিজানুর রহমান, প্রফেসর মো. হাদিউজ্জামান ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। 



এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দুর্ঘটনার জন্য কার কতটুকু দায় তা নিরূপণ করবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী রুহুল কাজল। আর এই কমিটিকে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে বলে জানিয়েছেন তিনি।


একইসঙ্গে যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। এ ছাড়া কোন যোগ্যতার ভিত্তিতে বিআরটিএ বাস-ট্রাক চালকদের লাইসেন্স প্রদান করে রুলে তাও জানতে চাওয়া হয়েছে।


এর আগে গত ৩০ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শিক্ষার্থী নিহত দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের পরিবারকে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে বাস জাবালে নূরের মালিককে এই টাকা দিতে বলা হয়েছে। একইসঙ্গে বাসচাপায় আহতদের চিকিৎসার সকল ব্যয় বহন করতে জাবালে নূরের মালিক ও বিআরটিএ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।