ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৮:১৭:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

শিক্ষার্থীর বয়স ১৬ হলেই পাওয়া যাবে ক্রেডিট কার্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৪৭ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার

এখন থেকে যে কোনো শিক্ষার্থীর বয়স ১৬ হলে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বয়সসংক্রান্ত বিষয়ে এ সংশোধনী এনেছে।

 


তবে এ ক্রেডিট কার্ড ব্যাংক দেবে তার অভিভাবককে। অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি কার্ডটি পাবেন তার সন্তানেরা। শর্ত থাকবে দুইটি। প্রথমত তাকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে এবং দ্বিতীয়ত তার বয়স ১৬ বছরের বেশি হতে হবে।

 

আগে ১৬ থেকে ১৮ বছরের যে কেউ তাদের অভিভাবকের কার্ডের বিপরীতে পাওয়া অতিরিক্ত কার্ডটি ব্যবহার করতে পারত। এখন তা শুধু শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট করা হলো। যাদের নির্দিষ্ট আয় আছে, ১৮ বছরের এমন যে কেউ এখন ক্রেডিট কার্ড নিতে পারেন।

 

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্রেডিট কার্ড চালু হলেও সাম্প্রতিক সময়ে নতুন বিধিবিধান প্রয়োগ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে দেশে প্রায় ১০ লাখ ক্রেডিট কার্ড রয়েছে।