শিক্ষায় গ্রেডিং ও মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের চেষ্টা চলছে: মন্ত্রী
ইউ.এন.বি নিউজ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দেশের শিক্ষা ব্যবস্থায় প্রচলিত গ্রেডিং ও মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা চলছে বলে শনিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ‘শিক্ষায় আমরা গ্রেডিং পদ্ধতি পরিবর্তনের চেষ্টা করছি, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনেরও চেষ্টা করছি। শিক্ষায় বিনিয়োগ আরো বাড়াতে চাই। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি, যাতে করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায়।’
চাঁদপুর সদরের বাবুরহাট স্কুল ও কলেজের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তবে দীপু মনি দুঃখ করে বলেন, ‘আজকাল শিক্ষার্থীদের চাইতে মা-বাবারা বেশি প্রতিযোগিতা করেন। জিপিএ’র যাঁতাকলে পড়ে ছেলে-মেয়েরা সর্বস্বান্ত হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে পড়ালেখার পাশাপাশি আমাদের সন্তানদের ভালো মানুষ হতে হবে। তাদের ভালো মানবতাবোধ সম্পন্ন মানুষ হতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অসম্ভব গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী উন্নয়নের ম্যাজিক দেখাচ্ছেন সারা বিশ্বে। সে জন্যে বিশ্বের সবাই বিস্ময় প্রকাশ করছেন। এর কারণ একটাই যে তিনি বঙ্গবন্ধুর মতোই দেশপ্রেমিক, জনগণের জন্য আছে তার অকৃত্রিম ও প্রচণ্ড ভালোবাসা। বঙ্গবন্ধুর মতোই তিনি দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য নিরলস পরিশ্রম ও কষ্ট করছেন। তাই আসুন আমরাও সবাই সততার সাথে দেশপ্রেমের মনোভাব নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই।’
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানে প্রাক্তন ছাত্র পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




