শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি
আপডেট: ১২:১২ পিএম, ৬ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে ‘নো ভ্যাট অন এডুকেশন’-এর ব্যানারে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে দুই দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো, শিক্ষার উপরে সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়ন।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষার উপর আরোপ করা সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে এদিন সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এক পর্যায়ে তারা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা প্রেসক্লাবের সামনে দু'ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে আন্দোলনকারীদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল (ফারহান হাবীব, ফজলে রাব্বী ও সালাউদ্দিন মিঠু) স্মারকলিপি দিতে যায়। এরপর অবরোধ তুলে নেন তারা।
এসময় প্রেসক্লাব ও এর আশেপাশের এলাকায় চরম যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নো ভ্যাট অন এডুকেশনের প্রধান সমন্বয়ক ফারহান হাবীব।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা আমাদের মৌলিক অধিকার। আমাদের আন্দোলন অধিকার আদায়ের, সরকারের বিরুদ্ধে নয়। আমাদেরকে পুলিশ দিয়ে বাধা দেওয়া হচ্ছে। আমাদেরকে ধরে কী লাভ! তাদেরকে ধরুন যেসব ছাত্ররা টেন্ডারবাজি করে, রগ কাটে।
তারা বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন না থাকায় আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে বাধ্য হচ্ছি। অথচ আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা নাকি মেধাবী নই। সরকার আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না।
তারা আরও বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মোটা অঙ্কের খরচ চালাতে আমাদের অভিভাবকরা হিমশিম খাচ্ছে, সেখানে শিক্ষার উপর অতিরিক্ত ভ্যাট আরোপ করে শিক্ষার মূল্য বাড়িয়ে আমাদের ভবিষ্যতকে হুমকির মুখে ঠেলে দেয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
স্মারকলিপি পেশের পর থেকে পাঁচ দিনের মধ্যে সঙ্কট নিরসনের জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা। অন্যথায় তারা ক্লাস বর্জন, অবরোধ, হরতালসহ কঠোর কর্মসূচীতে যাবে বলেও ঘোষণা দেন।
০৬.০৮.২০১৫
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের










