শিক্ষা ছাড়া নারী-পুরুষ বৈষম্য নিরসন করা সম্ভব নয় : উপাচার্য
আপডেট: ১২:২৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সমাজে নারী-পুরুষ বৈষম্য নিরসনে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষা ছাড়া নারী-পুরুষ বৈষম্য নিরসন করা সম্ভব নয়। তাই সমাজের সকল স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক বশিরা মান্নান ট্রাস্ট ফান্ডের উদ্যোগে ‘অধ্যাপক বশিরা মান্নান স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আজ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ২০১৪ ও ২০১৫ সালের এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে ‘খাদ্য ও পুষ্টিতে নারী’ শীর্ষক ২০১৪ সালের স্মারক বক্তৃতা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নাজমা শাহীন। এছাড়া ‘নারীর ক্ষমতায়ন: সরকারের উদ্যোগ’ শীর্ষক ২০১৫ সালের স্মারক বক্তৃতা প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম।
অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের দাতা রাষ্ট্রদূত মসউদ মান্নান স্বাগত বক্তৃতা প্রদান এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ এস এম আতীকুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন।
‘মানব সভ্যতার উন্নয়নে নারী-পুরুষের অবদান সমান’ উল্লেখ করে উপাচার্য বলেন, এ জন্য সমাজেও তাদের সমঅধিকার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতা¡ধীন বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারের নানামুখী উদ্যোগের কারণেই বাংলাদেশ এক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। দেশের নারীরা মেধা ও যোগ্যতার মাধ্যমেই সামনে এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অধ্যাপক বশিরা মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। রাষ্ট্রদূত মসউদ মান্নান মায়ের স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক বশিরা মান্নান ট্রাস্ট ফান্ড’ গঠন করেন। - ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











