শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মরোধে নজরদারি করা হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মরোধে অচিরেই অনলাইনে নজরদারি করা হবে। সেই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাগুলোতে মাঠ পর্যায়ে আমাদের নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
শনিবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন আমরা অনলাইনের মাধ্যমেও প্রতিষ্ঠানগুলোতে মনিটরিং এর চিন্তাভাবনা করছি। খুব শীঘ্রই আমরা এই ব্যবস্থা করতে পারবো। যাতে করে বিভিন্ন সময় কোনো দুর্ঘটনা ও অনিয়মের কথা শুনি, সেগুলো যেন বন্ধ হয়। যদি খুব ভালো মনিটরিং করা যায়, তাহলে এ ধরনের ঘটনা বন্ধ করতে পারবো বলে আশাকরি। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, ১০ বছর ধরে যে পরিবর্তন সূচিত হচ্ছে তারই ধারাবাহিকতায় শিক্ষা ক্ষেত্রও এগিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি শিশুকাল থেকেই যেন শিক্ষার্থীদের মনে মূল্যবোধ সৃষ্টি করা যায়। আমাদের যেই কারিকুলাম রয়েছে তার মধ্যে আমরা সেগুলো অন্তর্ভূক্ত করছি।
দীপু মনি বলেন, আমরা নতুন একটি কার্যক্রম শুরু করছি ‘মুক্তিযুদ্ধকে জানো, বঙ্গবন্ধুকে জানো’। এর মধ্যদিয়ে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা তার এলাকায় মুক্তিযুদ্ধের সময় কি ঘটেছিল তা মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে সেই ইতিহাস তুলে আনবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে, বঙ্গবন্ধুকে জানবে। তার মধ্যদিয়ে তাদের মধ্যে দেশ প্রেম গড়ে উঠবে। দেশের ইতিহাস সম্পর্কে জানবে আর তখনই দেশের প্রতি তাদের ভালোবাসা, মমত্ববোধ আরো বৃদ্ধি পাবে। আমরা আশাকরি আমাদের গৃহীত পদক্ষেপের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন প্রমুখ।
-জেডসি
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







