শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রনালয়
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রনালয়
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনো রকমের সিদ্ধান্ত নেয়নি।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
এদিকে, মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কমপক্ষে দুই সপ্তাহের জন্য স্কুল ও কলেজ বন্ধ করে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা মনে করি স্কুল ও কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবিলম্বে বন্ধ করে দেয়া দরকার। প্রথম দিকে অন্তত দুই সপ্তাহ বন্ধ রাখা প্রয়োজন এবং পরে অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া যেতে পারে।’
আইইডিসিআর রাজধানীতে তিন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়ার বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা চলছে। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার বলেছিলেন, পরিস্থিতি এখনও এমন পর্যায়ে পৌঁছেনি যে স্কুল ও কলেজ বন্ধ করে দিতে হবে।
অন্যদিকে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সোমবার জানান যে বিশেষজ্ঞদের মতামতের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক অনুষ্ঠানে বলেন, ‘করোনাভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো এখনও পরিস্থিতি হয়নি। শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক প্রযোজনীয় নির্দেশনা প্রেরণ করা হচ্ছে।’
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







