ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৩:৪৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

শিক্ষা ব্যবস্থাকে সরকার বিশ্বমানে নিয়ে যেতে চায়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে এই সরকার বিশ্বমানে নিয়ে যেতে চায়। তাই যারা বা যে সকল শিক্ষা প্রতিষ্ঠান নোট বইয়ের ব্যবসা করছেন তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি আরো বলেন, কোচিং সেন্টার অনেক রকম আছে। যেসব শিক্ষকরা শ্রেণীতে পড়াশোনা না করিয়ে বাড়িতে বা কোন কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের পড়তে বাধ্য করেন,  তাদের ধরতে সারা দেশে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন।

বুধবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরের সরকারী এস. কে. পাইলট হাইস্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান করতে আগে অনুমনি লাগে। কিন্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলার আগে অনুমতির প্রয়োজন হয় না। তবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পর পাঠদানের অনুমতি নেওয়া হয়। সেই জন্যই সারাদেশে যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় অনেকাংশেরই শিক্ষার যে মূল উদ্দেশ্য তার বদলে ব্যবসায়িক উদ্দেশ্য বড় হয়ে উঠছে। কাজেই এটা নিয়ে সরকার ভাবছে।

এ সময় শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য একাব্বর হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান।

-জেডসি