শিগগিরই নতুন শিডিউলে চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ১৫ মে ২০২৪ বুধবার
ফাইল ছবি।
যাত্রী চাহিদা বিবেচনা করে শিগগিরই মেট্রোরেলে আসছে নতুন শিডিউল। পরিবর্তিত শিডিউলে পিক আওয়ারে আট মিনিটের পরিবর্তে পাঁচ মিনিট পরপর ছাড়বে ট্রেন।
মেট্রোরেল প্রতি শুক্রবারও চালু রাখার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর হলেও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলছেন, আপতত ছয় দিনই চলবে মেট্রো। এখনই শুক্রবারে চালুর কোনো পরিকল্পনা নেই।
বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
এমন অবস্থায় যাত্রীরাও মনে করছেন, ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সময় কমিয়ে আনতে পারলে চাপ সামাল দেওয়া যাবে। যাত্রীদের ভোগান্তি আরও কমে যাবে।
যাত্রী চাপ সামলাতে এবার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে ডিএমটিসিএল। একটি ট্রেন থেকে অপর ট্রেন আসার সময় অর্থাৎ হেডওয়ে আট মিনিট থেকে পাঁচ মিনিটে নামিয়ে আনার কথা ভাবছেন তারা। সেক্ষেত্রে যাত্রী ওঠানামার ক্ষেত্রে দেওয়া হবে বাড়তি নজর।
মেট্রেরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আমরা এখন কাজ করছি কীভাবে সময় কমিয়ে পিক আওয়ারে পাঁচ মিনিটে নিয়ে আসা যায়। ১৫ তারিখের পর আমাদের পুরো টিমের সামনে একটা প্রেজেন্টেশন হবে, বিদেশে যারা পাঁচ মিনিট পর পর ট্রেন চালিয়ে থাকে তাদের উদারহণগুলো তুলে ধরা হবে। সে বিষয়গুলো দেখে আমরা তা ঢাকায় বাস্তবায়ন করার চেষ্টা করবো।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











