ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

শিগগিরই স্বাভাবিক হবে লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুতের আসা-যাওয়ার মধ্যে বেড়েছে জনভোগান্তি। গত কয়েকদিনে ঘন ঘন লোডশেডিংয়ে নগর থেকে গ্রাম সবখানেই প্রভাব পড়েছে। তবে শিগগিরই এ অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন কালে এ কথা জানান তিনি।

লোডশেডিং এর বিষয়টি আন্তর্জাতিক সমস্যার সঙ্গে জড়িত দাবি করে তিনি বলেন, বিদ্যুতের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি আন্তর্জাতিক সমস্যা। তবে কয়েকদিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে।

দ্রুতই পায়রা বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ১০ দিনের মধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হবে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ বাড়বে। কমবে ভোগান্তি।

তীব্র গরমে নাজেহাল দেশের মানুষ। সেই সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিংয়ের ভোগান্তি। গরমে এসি ও ফ্যানের ব্যবহার বেড়ে যাওয়ায় বেড়েছে বিদ্যুতের ব্যবহারও। ফলে বেড়েছে লোডশেডিং। রাজধানীতে কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য লোডশেডিং হলেও রাজধানীর বাইরে জেলা শহর ও গ্রামে প্রায় আট ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।