শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
অনেকটা ভোগান্তি নিয়েই ঈদে বাড়ি ফিরছে মানুষ। ট্রেনে সকালের যাত্রীরা পড়েছেন শিডিউল বিপর্যয়ে। ধুমকেতু, নীলসাগর ও সুন্দরবন এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ের কারণে কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে হাজার হাজার যাত্রী।
শুক্রবার (৮ জুলাই) সকাল থেকেই ঢাকার বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
নগরীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের সময়সূচিতে ব্যাপক বিপর্যয় ঘটেছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে ঈদে ঘরমুখো যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, আজ সকাল ৯টা পর্যন্ত কমলাপুর ছেড়ে যায়নি সকাল ৬টা ৪০ মিনিটের নীলসাগর এক্সপেস, সকাল ৭টার ধূমকেতু এক্সপেস এবং ৮টা ১৫ মিনিটের সুন্দরবন এক্সপেস।
সকালেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। অন্তত ২৬টি জেলার বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে। তবে পদ্মা বহুমুখী সেতুর দিকে যাওয়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে জুড়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে নারী-পুরুষ ও শিশুসহ হাজারো মানুষ কোরবানির উৎসব উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাওয়ার জন্য জড়ো হয়েছেন। কিন্তু মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে তাদের নিজ নিজ বাস পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।
একই কারণে বাস কোম্পানিগুলো সময়সূচি বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
পদ্মা সেতু চালু হওয়ায় অনেক যাত্রী বাসে করে মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর যেতে চাচ্ছেন। এতে বাস টার্মিনালগুলোতে এ বছর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
এদিকে, লঞ্চে যাত্রীরা তাদের নিজ নিজ জেলা বিশেষ করে দক্ষিণের জেলাগুলোতে যাওয়ার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করেছেন।
সদরঘাট টার্মিনালের যাত্রীরা জানান, উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী বাসে করে বরিশাল, মাদারীপুর, শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় যেতে শুরু করায় বিগত বছরের মতো তাদের কোনো অসুবিধা হয়নি।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











