শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার আগে আট দিনের বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেয়ায় আজ থেকে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা জড়ো হতে থাকেন। ভোরে লঞ্চ ও ফেরি ভর্তি হয়ে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে গেছে। বুধবার বিকেল থেকেই গণপরিবহনে মানুষকে মাওয়া ঘাটে যেতে দেখা গেছে।
লকডাউন শিথিল করার সাথে সাথে মাওয়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের মাধ্যমে ঢাকামুখী যাত্রী ও যাত্রীবাহী গাড়ি ঢল নেমেছে। ১০টি ফেরি দিয়ে পারাপার করে যাচ্ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। উভয়মুখী যাত্রী নারী-পুরুষ ও শিশুদের সংখ্যা বেশি দেখা গেছে এই ঘাটে। ব্যবসায়ীরা ঢাকায় ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার সকালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাবাজার থেকে ফেরি ভর্তি করে যাত্রী আসছে মাওয়া শিমুলিয়া ঘাটে।
জানা যায়, বৃহস্পতিবার ভোর থেকে ফেরিতে গাড়ি এবং যাত্রী বোঝাই করে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছে রোরো ফেরিটি। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে ফেরিতে পদ্মা পার হতে দেখা যায় হাজারো যাত্রী ও যাত্রীবাহী গাড়িকে। রাতে লকডাউন শিথিল করার ঘোষণায় মাওয়া ঘাটে যেন নতুন রূপে তৈরি হচ্ছে। দেশে করোনায় প্রতিদিনই মৃত্যু হচ্ছে ২০০-এর বেশি মানুষের। আর আক্রান্ত হচ্ছে ১১ হাজারের বেশি মানুষ।
বৃহস্পতিবার মধ্য রাতে লাকডাউন শিথিল করার ঘোষণায় ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে মাওয়া ঘাটে। ফেরিতে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। এতে খাতা-কলমে নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র তার উল্টা।
ঘাটকর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আসন্ন ঈদ ও লকডাউন শিথিল করার ঘোষণায় ঢাকাসহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা ঢাকায় যাচ্ছে। একই সাথে ঢাকা থেকেও দক্ষিণবঙ্গে যাচ্ছে ঈদে ঘরমুখো মানুষ।
এ ব্যাপারে বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১০টি ফেরি চালু রয়েছে। ভোর থেকে যাত্রী ও গাড়ির প্রচণ্ড চাপ রয়েছে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



