ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:৫৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

শিরীন শারমিনের সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সাক্ষাৎ

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানামায় সফররত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিলটন ডিক। 
সোমবার (১৩ মার্চ) এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের বাইলেটারেল মিটিং রুমে সাক্ষাৎকালে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৪৬তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে বর্তমানে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থান করছেন তারা।  
সাক্ষাৎকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের পাশাপাশি দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে সরকার, যা ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ নির্মাণে সহায়ক। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এসময় তিনি ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন। 
বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে অস্ট্রেলিয়ার স্পিকার মিলটন ডিক বলেন, চলমান বৈশ্বিক সংকট, জলবায়ু পরিবর্তন ইত্যাদি চ্যালেঞ্জগুলো বর্তমানে সকল দেশের জন্য প্রযোজ্য। এসকল চ্যালেঞ্জ মোকাবিলা করে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে সব সময় থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। 
এসময়, সংসদ সদস্য মো. শাহে আলম, রাজী মোহাম্মদ ফখরুল, উম্মে কুলসুম স্মৃতি, রাহগির আলমাহি এরশাফ ও উম্মে ফাতেমা নাজমা বেগম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।