ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:১৬:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

শিল্পকলাতে পিঠা উৎসব শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৪০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

শিল্পকলা একাডেমিতে আয়োজিত নয় দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব আজ বুধবার শেষ হচ্ছে।


বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব পরিষদ যৌথভাবে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গত ২৩ জানুয়ারি  ”জাতীয় পিঠা উৎসব ১৪২৪” এর আয়োজন করে। লোকজ ঐতিহ্য ধরে রাখতে বাঙালির পিঠা পার্বণের এ আয়োজন।


পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠান আজ বিকেল সাড়ে ৪টায় একাডেমি প্রাঙ্গণে জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।


বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ার, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, সংগীত শিল্পী রফিকুল আলম, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।


অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ ১৪২৪ এর আহ্বায়ক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।