শিল্পের মাঝে পরিচয় খুঁজছেন মাসুমেহ্
শিল্প-সাহিত্য ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৪৫ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার
শিল্পের মাঝে নিজের পরিচিতি খুঁজছেন এসিড হামলার শিকার ইরানী নারী মাসুমেহ্ আতিইয়ে। মাসুমেহ্ শুধুমাত্র এসিড হামলার শিকার হওয়া নারীর পরিচয়েই পরিচিত হতে চান না। তিনি একজন শিল্পী হিসেবে পরিচিতি পেতে চান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ চাওয়ায় শ্বশুর তার মুখে এসিড ছুঁড়ে মেরে তাকে অন্ধ করে দেয়। ৩৫ বছর বয়সী এই সাহসী নারী তার ওপর এই বর্বরোচিত হামলার বিচার পাননি। আট বছর আগে এই ঘটনা ঘটে। এসিড তার চেহারাকে ঝলসে বিকৃত করে দিয়েছে।
ইরানের শরীয়া আইন অনুযায়ী আতিইয়ের দুই চোখের বিনিময়ে তার ওপর হামলাকারী শ্বশুরের একটি চোখ উৎপাটনের বিধান রয়েছে।
এদিকে তার পরিবারকে হুমকি দেয়া হয় যে তারা যদি অভিযোগ দায়ের করে তবে তার ছেলেকেও একই শাস্তি দেয়া হবে।
তিনি বলেন, ‘আমি বিচার পাওয়ার চেয়ে আমার ছেলের জীবনকেই বেছে নিয়েছি।’
চলতি সপ্তাহে এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও এসিড হামলায় আক্রান্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য তেহরানের আশিয়ানেহ্ গ্যালারিতে তিনি অন্যান্য এসিড হামলায় আক্রান্তদের সঙ্গে একটি মৃৎশিল্প প্রদর্শনি করেছেন।
মাসুমেহ্ আরো বলেন, ‘আমি এডিস হামলা শিকার পরিচয়ে পরিচিত হতে চাই না। আমি একজন শিল্পী হিসেবে পরিচিত হতে চাই।’
মাসুমেহ্ আতিইয়ে পাত্র তৈরি করে তা চিত্রিত করেন। তিনি তেহরানে তার ১২ বছর বয়সী ছেলেকে নিয়ে থাকেন। তিনি ইসফাহানে তার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছেন। মাসুমেহ্ অন্যান্য অন্ধ মানুষকে শিল্প কর্ম শেখান।
তিনি গর্বের সঙ্গে বলেন, ‘আমি সম্পূর্ণ স্বাধীন।’
উল্লেখ্য, ইরানে প্রায়ই এসিড হামলা হয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



