শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
সাভারের আশুলিয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ভুক্তভোগীর পরিবার বাবা ও ছেলের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আশুলিয়ার আউকপাড়ার আব্দুস সাত্তারের ছেলে রেজাউল করিম (৪৩) ও তার ছেলে আব্দুর রহমান (২১)।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১২ অক্টোবর বিকেলে ভুক্তভোগী ওই শিশু বাড়ির ছাদে গেলে প্রতিবেশী রেজাউল স্পর্শকতার স্থানে হাত দেয় ও ধর্ষণচেষ্টা করে। গত ৬ আগস্ট একই ভাবে ছাদে রেজাউল করিমের ছেলে আব্দুর রহমানও ধর্ষণের চেষ্টা করেন এবং কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেন। ভয়ে শিশুটি কাউকে কিছু না বললেও মানসিকভাবে ভেঙে পড়ে। এ অবস্থায় পরিবার জানতে চাইলে বিষয়টি খুলে বলে।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আমার মেয়ে সবসময় আতঙ্কে থাকত। সন্দেহ হলে তার কাছে জানতে চাই আমরা। সব খুলে বললে ১৫ অক্টোবর থানায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে।
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে











