ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৭:৫৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

শিশুকে ধ*র্ষ*ণের পর লুকিয়ে রাখা হয় ড্রামে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধ*র্ষ*ণের শিকার হয়েছে। ঘটনা জানাজানির ভয়ে ওই ছাত্রীকে ড্রামে লুকিয়ে রাখে মামুন নামে এক ব্যক্তি। বুধবার সন্ধ্যায় খুলনা নগরীর নতুনবাজার চর এলাকায় এ ঘটনা ঘটে। 
আজ বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। দুপুরে মামুনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মামুন নগরীর নতুনবাজার এলাকায় বসবাস করেন। বুধবার সন্ধ্যায় মামুন শিশুটিকে দোকানে চা এবং রুটি কিনতে পাঠান। শিশুটি দোকান থেকে চা-রুটি কিনে মামুনের বাসায় দিতে যায়। এরপর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। 
খোঁজাখুঁজির পর না পেয়ে চায়ের দোকানির তথ্য অনুযায়ী মামুনদের বাড়িতে খুঁজতে যায় তার মা। 
তখন মামুন জানান, তাদের বাড়িতে ভুক্তভোগী শিশুটি নেই। কোথায় গেছে, এ নিয়ে শিশুটির মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মামুন। এ সময় তার ঘর থেকে শিশুটির ‘মা’ ডাক শুনতে পান ভুক্তভোগী শিশুটির মা। পরে ঘরে খুঁজতে থাকেন ওই নারী। একপর্যায়ে চালের ড্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর হাকিম আদালতের বিচারক সুমাইয়া কাওসার শিশুটির জবানবন্দি গ্রহণ করেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।